হাজীগঞ্জের আমির হামজা বস্ত্র মেলা ও কুটির শিল্প মেলার পরিচালক হেলাল বেপারী অসুস্থ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী বেপারী বাড়ির কৃতী সন্তান, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হেলাল বেপারী হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মো. হেলাল বেপারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমির হামজা বস্ত্র মেলা ও কুটির শিল্প মেলা পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন স্থানে আয়োজিত এসব মেলা স্থানীয় মানুষের মাঝে বিনোদন ও উৎসবের পরিবেশ সৃষ্টি করে আসছে।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারসংলগ্ন স্কুল মাঠে, মুকিমাবাদ মডেল পাড়া এলাকায় আমির হামজা বস্ত্র মেলা এবং কাজীরগাঁও মডেল সিটিতে কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকার মানুষের মাঝে আনন্দ-উৎসবের আমেজ সৃষ্টি হয়।

হেলাল বেপারীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন মো. হেলাল বেপারীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন। আমিন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন