হাজীগঞ্জের বলিয়া সপ্রাবির নবগঠিত কমিটির পরিচিতি ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৮ নাম্বার হাটিলা পূর্ব ইউনিয়নের ৮০ নং বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হাসান কিবরিয়া।
প্রধান অতিথি নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম, বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. শাহ-আলম মিয়াজি, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ ও ছাত্রদলের সদস্য মো. তারেক বিন আহসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের সাবেক সভাপতিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা পাওয়া সাবেক সভাপতিরা হলেন মো. আব্দুল মতিন ডিলার, মো. শাহ-আলম মিয়াজি, মো. আনোয়ার হোসেন মিয়াজী, মো. মাহবুবুর রহমান ও মো. সোহেল হোসেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি মৌলভী মো. আলী নূর ও সাবেক সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন কে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Views: 6

























