অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া নিখোঁজ, সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রাম থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রীর নাম সাদিয়া আক্তার (১৩)। সে চান্দ্রা বাজার ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাদিয়া। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে আর বাড়ি ফিরে আসেনি।
পরে পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ওইদিন সাদিয়া স্কুলেও উপস্থিত হয়নি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সাদিয়ার বিবরণ:
নাম: সাদিয়া আক্তার
পিতা: দেলোয়ার পাটওয়ারী
মাতা: রেহানা বেগম
বয়স: ১৩ বছর
শ্রেণি: অষ্টম
ঠিকানা: বাখরপুর, ১২নং চাঁন্দ্রা ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর।
এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। মেয়ের সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সাদিয়ার সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।
যোগাযোগ: 01643186645
পরিবারের আকুল আবেদন— পোস্টটি বেশি বেশি শেয়ার করে সাদিয়াকে খুঁজে পেতে সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারই হয়তো সাদিয়াকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Views: 5

























