হাজীগঞ্জের এক যুবক ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম: ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে শাখাওয়াত হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাখাওয়াত হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুবিদপুর মীরবাড়ির মৃত জসিম মীরের ছেলে।

জানা যায়, শাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় ফাইফ পিল্টারের কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাখাওয়াতের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শাখাওয়াতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন