হাজীগঞ্জের কৈইয়ারপোল উটতলি খেয়াঘাট পাকা সড়ক যেন ক্ষতবিক্ষত: মানুষের লাগামহীন দুর্ভোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জের কৈইয়ার পোল উটতলি খেয়াঘাট পাকা সড়ক ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। চরম দুর্ভোগে যাতায়াত করছে দৈনন্দিন হাজার হাজার মানুষ। সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। সড়কের পিচ উঠে কংক্রিট সুরকি সহ ইট বালি সরেগিয়ে গর্তে পরিণত হয়ে আছে। রিক্সা, অটো, সিএনজি, ভ্যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। পথচারী হাঁটাচলা করছে রোদের সময় ধুলাবালি আর বৃষ্টির সময় খানাখন্দে জমে থাকা পানি দিয়ে। অসুস্থ রোগী নিয়ে যাতায়াত বিপদজনক। কৈইয়ার পোল উটতলী খেয়াঘাট পর্যন্ত রাস্তা মরন ফাঁদে পরিণত হয়ে আছে দীর্ঘদিন ধরে। সংস্কার কাজের জন্য উদ্যোতন কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। যেমন তেমন করে চলছে যানবাহন ও হাজারো পথচারী।

(২১ মে) বুধবার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ সড়ক এটি দিয়ে চলাফেরা করা অবস্থায় নজরে আসে সংবাদকর্মীর। কথা হয় ওলিপুর, উটতলী ব্রিজের আশেপাশের এলাকার কয়েকজন সচেতন মহলের সাথে তারা বলেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ইস্কুল, কলেজ, মাদরাসা আগামী হাজার হাজার ছাত্রছাত্রী পথচারী দৈনন্দিন চলাফেরা করছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কখনো সিএনজি উল্টে, আবার কখনো অটো, ভ্যান, রিক্সা খানাখন্দে পড়ে ঘটছে প্রাণহানির মত দুর্ঘটনা। জন গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের উদ্যতানো কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থা হয়ে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত আসা-যাওয়া করা প্রতীকের বাড়ছে চরম জনদুর্ভোগ। এই সড়ক দিয়ে বলাখাল কৈইয়ার পোল, অলিপুর, উচ্চঙ্গা সহ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আসা-যাওয়া করে হাজার হাজার মানুষ। প্রতিবছর হাজীগঞ্জ উপজেলা ও জেলা এবং দেশের চাহিদা মিটায় ওলিপুরের বিভিন্ন শাকসবজি ও তরকারি। বিশেষ করে অলিপুরের কুমড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে রপ্তানি হয়।

সড়কটি দিয়ে শুধু হাজীগঞ্জ সদর ইউনিয়নের জনগণ আসা-যাওয়া করে না। পার্শ্ববর্তী উপজেলা ফরিদগঞ্জের উত্তরাঞ্চলের মানুষগুলো হাজীগঞ্জ বাজারে বা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আসতে হলে এই সড়কটি ব্যবহার করতে হয়। উটতলী খেয়াঘাট ওরফে (গুদাড়া) নামে খ্যাত খেয়া ঘাটটি চাঁদপুরের পদ্মা, মেঘনা, যমুনার শাখা ডাকাতিয়া নদী।এই নদীর দক্ষিণ পাড় ফরিদগঞ্জ উপজেলা ও উত্তরপাড়ে হাজীগঞ্জ উপজেলা। দুই উপজেলার সেতুবন্ধন হাজীগঞ্জের কৈইয়ার পোল বাজার সড়ক। এই সড়ক দিয়ে দৈনন্দিন আসা যাওয়া করতে হয় হাজার হাজার মানুষ। এই জন গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার কাজ করা অতিব জরুরী হয়ে পড়ছে। তাহলে কিছুটা হলেও এ পথে যাতায়াত করা মানুষগুলোর কষ্ট লাগব হবে।

এব্যাপারে কৈইয়ার পোল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন ওরফে (ঝাকু) বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কার কাজ হয় হচ্ছে বলে কালক্ষেপণ হচ্ছে। তবে সংস্কারের কোন নাম গন্ধ নেই। গর্তে ভরপুর গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। যাত্রী ও পথচারী দুর্ঘটনার করলে পড়ছে। এই সড়কটি দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করা প্রয়োজন। নয়তোবা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। লাগাম হিন দুর্ভোগে দৈনন্দিন এই পথে আসা যাওয়া করে মানুষ। তাই জরুরী হয়ে পড়ছে সংস্কার কাজ।

এলাকাবাসীর গণদাবি গুরুত্বপূর্ণ এই সড়কটির পিচ ঢালাই উঠে একেবারে লেটকে সেট কে আছে বহুদিন ধরে। দ্রুতগতিতে সংস্কার কাজ না হলে আরো চরম ভোগান্তির শিকার হবে হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন সহ নদীর দক্ষিণ পার ফরিদগঞ্জ উপজেলার মানুষের। ডাকাতিয়া নদীর উপর ব্রিজ নির্মিত হওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে তা জ্বলে আছে। এই ব্রিজ ও সড়কটি পরিপূর্ণ হলে হাজীগঞ্জ-ফরিদগঞ্জের সেতুবন্ধন আরো দৃঢ় হবে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা-যাওয়া করেন তাদের জন্য ১ কিলোর পথ ১০/১২ কিলো ঘুরে হাজীগঞ্জে আসতে হয়। এতে করে সময় ও অর্থ অধিক অপচয় হয়। এই সড়ক ও ব্রিজের কাজ দ্রুত সমাপ্ত হলে লাগামহীন দুর্ভোগ থেকে রেহাই পাবে হাজার হাজার মানুষ।

বুধবার, ২১ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 3

শেয়ার করুন