হাজীগঞ্জের তিন গ্রামের মানুষের চলাচলের কাঁচা রাস্তার বেহাল দশা

মোহাম্মদ সাইফুল ইসলাম: গ্রাম ছেড়ে শহর মুখী হচ্ছে মানুষ, কাঁচা রাস্তার যাতায়াত ব্যবস্থা নাজুক। তাই একের পর এক গ্রাম শূন্য হয়ে শহরমুখী হচ্ছে মানুষ। হাজীগঞ্জের আড়ুলি দক্ষিণ বড়কুল মোল্লাডর কাঁচা রাস্তার বেহাল দশা হয়ে পড়ে আছে। একটুখানি বৃষ্টি হলে এবং বর্ষার সময় যানবাহন তো চলার দূরে থাক পায়ে হাটা দুষ্কর হয়ে পড়ে। এ ভোগান্তি থেকে রেহাই পেতে এবং ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে গ্রাম শূন্য হয়ে শহর মুখী হচ্ছে পরিবার পরিজন। নেই ভালো স্কুল কলেজ মাদ্রাসা ও স্বাস্থ্য কমপ্লেক্স। হাজীগঞ্জ পৌরসভার একেবারে নিকটে হওয়া সত্ত্বেও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে এই ৩ গ্রামের মানুষ বঞ্চিত।

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল, আড়ুলি, মোল্লাডর, রায়চোঁ কুমার বাড়ি থেকে পাটোয়ারী পর্যন্ত। দক্ষিণ বড়কুল শোহাদায়ে কারবালা মাদ্রাসা থেকে মোল্লাডর গোল্ডেন স্কুলের সামনে পর্যন্ত। কাঁচা রাস্তার বেহালদশা হয়ে পড়ে আছে। বর্ষাও বৃষ্টির সময় এই কাঁচা রাস্তা দিয়ে মানুষ জীবনের ঝুঁকে নিয়ে সিএনজি অটো ও রিকশা দিয়ে মালামাল সহ অসুস্থ রোগী আনা নেওয়া করে।মাঝে মাঝে শোনা যায় কাদামাটি দিয়ে হাঁটতে গিয়ে এবং অটো, রিক্সা, সিএনজি উল্টে গর্তে পড়ে হতাহতের ঘটনা ও ঘটছে। তারপরও নিরুপায় হয়ে এই তিন গ্রামের মানুষগুলো এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার বিভিন্ন সময় বছরে দুই একবার কাদামাটি দিয়ে অথবা রাস্তার পাশ গর্ত করে সামান্য বরাদ্দে মাটি দিয়ে কাঁচা রাস্তা নিম্নমানের কাজ করায় কারণে একটুখানি বৃষ্টি হলে রাস্তার মাটি কাদা হয়ে যাতায়াতের আরো বেশি দুর্ভোগ সৃষ্টি হয়। এতে করে বছরের পর বছর আড়ুলি মোল্লাডর গ্রামের এলাকার মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিছু কিছু বাড়ি অথবা সমাজের লোকজন উদ্যোগী হয়ে। নিজেদের অর্থায়নে ব্রিকফিল্ড থেকে কংক্রিট অথবা ইটের সুরকি এনে রাস্তায় দিয়ে কোনরকম পায়ে হাঁটার উপযোগী করে দেয়।

অতীতের বিভিন্ন সরকার আসলেও এই এলাকাবাসীর ভাগ্য বদল হয়নি। এতে করে এলাকাবাসী ফুসে উঠছে। নিরুপায় হয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার এর দ্বারস্থ হয়েও কোন সূরা করতে পারছেন না। অনেক সময় নিরুপায় হয়ে তাদের মনের কাঙ্ক্ষিত অভিযোগ এলাকার সচেতন মহল ফেসবুকে কাঁচা রাস্তার কাদামাটির ছবি দিয়ে লেখালেখি করলেও যেন প্রশাসনের দৃষ্টিগোচর হচ্ছে না। তাদের ভাগ্য পরিবর্তন হয় না। একটুখানি বৃষ্টি হলে রাস্তার বেহাল দশা হয়ে পড়ে। ছোট যানবাহন অটো রিক্সা সিএনজি আসা-যাওয়া তো দূরে থাক পায়ে হাঁটা দুষ্কর হয়ে পড়ে।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মো: মোস্তফা কামাল পাটওয়ারী বলেন, দক্ষিণ বড়কুল, আড়ুলি, মোল্লাডর গ্রামগুলোর মধ্যে ভালো মানের কোন প্রতিষ্ঠান নেই। তাই হাজীগঞ্জ শহরে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কাঁচা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অসুস্থ আবাল বিদ্যাবণিতা কিশোর আসা-যাওয়া চরম ব্যাঘাত পোহাতে হয়। বহু মানুষ চিকিৎসার অভাবে বাড়িতে দুখে দুখে মরছে। বহুকাঙ্খিত এই কাঁচা রাস্তা আরো অনেক পূর্বেই করার কথা থাকলেও ভাগ্যের বদলে আজ পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। কয়েক গ্রামের মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে হাজীগঞ্জ বাজার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে আসা-যাওয়া করছে।

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল, আড়ুলি, মোল্লাডার কাঁচা রাস্তা পাকা করনের দাবিতে এ রাস্তাটি নিয়ে বহুবার বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ মাধ্যমে প্রচারিত করার পর বহুকাঙ্ক্ষিত এই মাটির কাঁচা সড়কটির কাজ হচ্ছে না। কাঁচা রাস্তার দুই পাশে খাল ও পুকুর থাকার কারণে সিএনজি অটো রিক্সা উল্টে পড়ে অনেক সময় মানুষের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।একটুখানি বৃষ্টি হলে বা বর্ষায় সড়কটির দুই পাস ভেঙ্গে তলিয়ে যায় পুকুর ও খালের পেটে। এতে যেন এই ইউনিয়নবাসীর দুর্ভোগ কমছে না। এদের কষ্ট দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। গ্রাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। যাতায়াত সহ সকল সুযোগ সুবিধা থেকে এই গ্রামগুলোর মানুষ বঞ্চিত।

রায়চোঁ গ্রামের আব্দুল জলিল বলেন, বর্ষা বা বৃষ্টির সময় একটুখানি বৃষ্টি হলে সড়কের পাশে পুকুর ও খালের অংশে মাটি ভেঙ্গে খানাখন্দর সৃষ্টি হয়। দিনের পর দিন গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হওয়ার কারণে গ্রামে মানুষ শূন্যতা দেখা দিচ্ছে। তার কারণ ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল তেমন কোনো ভালো প্রতিষ্ঠান নেই। চিকিৎসা সেবার মানও অনুন্নত। কাঁচা সড়কের বেহাল দশার কারণে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরা বর্ষার সময় বৃষ্টি হলে আসা-যাওয়ায় ব্যাঘাত পোহাতে হয় তাদের। মানুষ অসুস্থ হলে যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হয়। চিকিৎসার অভাবে অনেকেই বাড়িতেই দুখে দুখে মরতে হয়।

এ ব্যাপারে সচেতন মহলের পক্ষে মো: আবু হানিফ মুন্সি সহ কয়েকজন বলেন, গ্রামের সুন্দর পরিবেশ থাকলেও যাতায়াতের সুব্যবস্থা না থাকার কারণে সচেতন গার্ডিয়ানরা পরিবারের লোকজন গ্রাম ছেড়ে শহর মুখী হতে বাধ্য হয়। কাঁচা রাস্তার মধ্যে টিয়ার কাবিখার কোনো রকম জোড়া তালির কাজ হলেও তা হয় একেবারে নিম্নমানের। দু এক মাস ভালো থাকলেও পরে হয়ে যায় পূর্বের নেয়। তাই দ্রুতগতিতে এই কাঁচা মাটির সড়কটি পাকা করন করা হলে এই গ্রামবাসীদের দুর্ভোগ কিছুটা হলেও লাগাম হবে। গ্রাম ছেড়ে শহরে যাওয়া থেকে বিরত থাকবে। নয়তোবা একসময় একেবারে গ্রাম মানুষ শূন্য হয়ে পড়বে মানুষ।

শনি বার, ১৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন