হাজীগঞ্জের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় দোয়া মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজ মসজিদের খতিব হাফেজ মো. আল আমিন।

সোমবার (২৯ জুন) সকালে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ান রানা, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, ধড্ডা সপ্রাবির প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক মো. মাসুদ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. ফরহাদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. শাহ আলম হাওলাদার, ইংরেজি বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল, ইতিহাস বিভাগের প্রভাষক নাজমা আক্তার, পৌরণীতি বিভাগের সহকারি অধ্যাপক চিত্ত রঞ্জন পাল, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক রনেস কুমার পোদ্দার, রসয়ান বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবারত উল্যাহ মিয়া প্রমুখ।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ইউসিসি হাজীগঞ্জ শাখার পরিচালক মো. সেলিম তালুকদার আলোচনা করেন। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা করেন বিজ্ঞান বিভাগের মরিয়ম আক্তার ও ব্যবসায় শিক্ষা বিভাগের কুলসুম ফাতিহা।

অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে আলোচনা করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ও মাহফুজুর রহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরীক্ষার্থী মো. আরমান হোসেন ও গীতা পাঠ করেন সহকারি অধ্যাপক চিত্ত রঞ্জন পাল।

এসময় ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।এবছর ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসিতে ১১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন