‘গরিবের ডাক্তার’ মোস্তফা এখন স্কুল সভাপতি

হাজীগঞ্জ প্রতিনিধি  :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও চক্ষু বিশেষজ্ঞ, সবার কাছে সুপরিচিত ‘গরিবের ডাক্তার’ অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোঃ গোলাম মোস্তফা মজুমদার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের সকল দাতা সদস্য ও শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, “দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি হাজীগঞ্জ-শাহরাস্তী আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা এলাকার শিক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ডা. গোলাম মোস্তফা মজুমদারের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো ও সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন