হাজীগঞ্জের বনফুল সংঘের দ্বি-বার্ষিক নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বনফুল সংঘের দ্বি-বার্ষিক নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পূর্ণ হয়। শনিবার (১৫ নভেম্বর) বনফুল সংঘ ক্লাবের হলরুমে দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্প ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

হাজীগঞ্জ বনফুল সংঘের সভাপতি বাবু রুহিদাস বনিকের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মাইনউদ্দিন মুক্তা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনসার্জ (ওসি) মো: মহিউদ্দিন ফারুক, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো: আলমগীর কবির পাটওয়ারী, সহ-সভাপতি মো: সালাউদ্দিন ফারুক, সাধারন সম্পাদক মো: মনির হোসেন খান, কার্যকরী সদস্য ইবনে মিজান (রনি)।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সাধারন সম্পাদক কাজী তাওহীদুল হাসান (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো: শাহআলম, কোষাধ্যক্ষ মো: আবুল বাশার (বাবুল), প্রচার সম্পাদক দপ্তর সম্পাদক মো: সুলতান মিয়া, সাহিত্য সম্পাদক মো: কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কাজী আবু নছর ইয়াফি, ক্রীড়া সম্পাদক বাবু দিপক সাহা, সহ-ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন, সমাজকল্যান সম্পাদক খাজা মাঈনুদ্দীন প্রমুখ।

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

Views: 1

শেয়ার করুন