ফরিদগঞ্জে বিরোধকৃত সম্পত্তি দখলে বাধা দেয়ায় হামলা, আহত ২

ফরিদগঞ্জ প্রতিনিধি :  আদালতে চলমান বিরোধকৃত সম্পত্তি জোরপূর্বক দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুইজন আহত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর২০২৫) ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত অহিদুর রহমান (৬৭) ও তার ছেলে হাসিব হোসেন (২৮) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিচার প্রার্থনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

হামলায় আহত অহিদুর রহমান জানান, আমাদের সাথে প্রতিপক্ষ রোকসার হোসেনদের সাথে জমি আমরা নিয়ে বিরোধ ছিলো। আমাদের জমি বিএস রেকর্ড ভুক্ত না হওয়ায় আমরা আদালতের রায়ের আলোকে তা সংশোধন পূর্বক আমাদের নামে রেকর্ড করে নেই। কিন্তু প্রতিপক্ষরোকসার তারলোকজন আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা করছিলো। এরই জের ধরে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকালে আমাদের সম্পত্তির উপর কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। আমরা তাদের বাঁধাদেয়ারচেষ্টা করলে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। যাতে আমি ও আমারছেলে মারাত্মক আঘাত প্রাপ্ত হই। পরে আমরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।

অন্যদিকে রোকসার হোসেন বলেন, আমি তাদের গায়ে হাত তুলি নাই।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

 

Views: 1

শেয়ার করুন