হাজীগঞ্জের বলিয়া সপ্রাবির সভাপতি হাসান কিবরিয়া বিজয় নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৮ নং হাটিলা ইউনিয়ন এর বলিয়া গ্রামের ৮০ নং বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান কিবরিয়া বিজয়ী।

নির্বাচনে মোট ৯ টি ভোটের মধ্যে সর্বাধিক ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন পান ৩ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর হাসান কিবরিয়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নব-নির্বাচিত সভাপতি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রি
.

Views: 3

শেয়ার করুন