হাজীগঞ্জের মনিনাগ মজুমদার বাড়িতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মনিনাগ গ্রামের ঐতিহ্যবাহী মজুমদার বাড়িতে শনিবার (১ আগস্ট) মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহফিলকে কেন্দ্র করে আগত অতিথি,মুসল্লি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল জানান, প্রতিবছরের ন্যায় এবারও মরহুমদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন