হাজীগঞ্জের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করেন হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪ টায় মালিগাঁও ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনে আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি ফফেসর আব্দুল কুদ্দুস মাস্টার, সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশিরউল্ল্যাহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল বাশার, ৬ নং সভাপতি আনোয়ার হোসেন খোকা, ইউনিয়ন শ্রমীক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য ওমর ফারুক বাবু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, ছাত্র নেতা মানিক হোসেন, জনি বেপারী, রায়হান, মেহেরাজ, বোরহান প্রমুখ।

০২ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন