হাজীগঞ্জের রাজপথের আসাদ পাঠান দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক মো. আসাদ পাঠান। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইউনিয়নের নেতাকর্মীদের কাছে এক পরিচিত মুখ।
রাজপথের এতে কি নেতা মো. আসাদ পাঠান এর পূর্বে ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখেন।
সভাপতি পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দলের আদর্শ ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেছেন।
দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করে মো. আসাদ পাঠান বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইউনিয়ন যুবদলকে ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
Views: 7

























