হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি প্রথম সভা ও ফুলেল সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক পুরো ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম ভুট্রো।
এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.খোরশেদ আলম ভুট্রো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,নবগঠিত এডহক কমিটির সভাপতি ও পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.এমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সভার শুরুতে সভাপতি মো. এমরান হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ।
নবগঠিত এডহক কমিটির সভাপতি ও পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.এমরান হোসেন বলেন। রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।
এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, ম্যানেজিং কমিটি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে আরও এগিয়ে নেওয়া হবে।
বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি আয়েশা আক্তার, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শাহ জামাল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন (সাধু) পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ১০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ১১ ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান (মনির) পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আরজিল হোসেন দিনার, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী কামরুজ্জামান মানিক, বিএনপি নেতা খোরশেদ আলম, মো. জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, আজাদ জমদ্দার, পৌর ছাত্রদল নেতা নয়ন মোল্লা, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, ১০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জহির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন, এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। উল্লেখ্য, ৪ জুন কুমিল্লা শিক্ষা বোর্ড রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন করে।
পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.এমরান হোসেনকে সভাপতি মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
Views: 7
























