হাজীগঞ্জের শাহমিরান নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুর থেকে নিখোঁজ পরিবারের উদ্বিগ্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে মো. শাহমিরান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শাহমিরান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০নম্বর গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়নের কাশিমপুর পাটওয়ারি বাড়ি। তিনি ওই গ্রামের আ: মতিন ও মোসা. সাহিদা বেগমের ছেলে।
এ ব্যাপারে স্ত্রী আয়েশা আক্তার বলেন, আমার ১ মেয়ে আছে, তার বয়স ৩ বছর ৪ মাস, স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সহ সকলের কাছে খোঁজখবর নিয়েও কোন সন্ধান পাইনি। আমার স্বামীর জন্য বহু খোঁজাখুঁজি করে কোথাও তার খোঁজ পাইনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উনার খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
পরিবার সূত্রে আরও জানা যায়, শাহমিরান ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার হাতবাজার সংলগ্ন এলাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নিখোঁজ শাহমিরানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। 01827-270649
নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ফতুল্লা থানায় জানানো হলে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, শাহমিরানের সন্ধান পেতে তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছেন। একই সঙ্গে কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে থাকলে দ্রুত পুলিশ অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Views: 7






















