হাজীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইমরান-সাইফি

মোহাম্মদ সাইফুল ইসলাম: সভ্য ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা, ইসলামই মুক্তির মূলমন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার হাজীগঞ্জের কাজিরগাঁওস্থ আল-কারীম মিলনায়তনে শাখার সভাপতি মো. ইমরান মাজহারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক কাঠামো, যা ছাত্র সমাজের মাঝে ইসলামী চেতনা জাগিয়ে তোলে। আমাদের মূল লক্ষ্য মানুষকে তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া। এ লক্ষ্য অর্জনে ইসলামই একমাত্র মুক্তির পথ। গত ৫৩ বছরে বহু সরকার পরিবর্তিত হলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।ভোটাধিকার ন্যায়বিচার ও ইনসাফ এখনো অনুপস্থিত। ইসলামী আন্দোলন বিশ্বাস করে, যতক্ষণ না ইসলাম দেশের সংবিধানে প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই আমাদের মূল দায়িত্ব। এ দায়িত্ব পালনের মাধ্যমেই বাংলাদেশে ন্যায়, ইনসাফ ও কল্যাণ নিশ্চিত হবে। বর্তমানে সমাজে দুর্নীতি, বৈষম্য ও অশান্তির মূল কারণ আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুতি। ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়নের মাধ্যমেই এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অতুলনীয়। ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মীকে আদর্শ চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মকে নেতৃত্বের উপযোগী করে তুলতে হবে। আমরা চাই একটি নৈতিকতা-ভিত্তিক, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। আসুন দল-মত-নির্বিশেষে আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনের ছায়াতলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় বাংলাদেশ গড়ে তুলি।

বিশেষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা সভাপতি ডি এম ফয়সাল, ইসলামী আন্দোলনের জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী, দ্বীনি সংগঠক হাজীগঞ্জ উপজেলা আলহাজ্ব মোরশেদ আলম ছদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ আলী পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরদার, সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সুমন মোল্লা, উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমাদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, নূরে আলম সিদ্দিকী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপু প্রমুখ।

সম্মেলনে পরবর্তী সেশনের (২০২৫-২০২৬) কমিটির নাম ঘোষণা করা হয় সভাপতি মো. ইমরান মাজহারী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আল আমিন সাইফি। সম্মেলনের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

রোব বার, ২২ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন