হাজীগঞ্জে এশার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের গোগরা শেখ বাড়ির মোহাম্মদ নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজার এলাকায় অবস্থিত মসজিদের সম্মুখে সিএনজি সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ৪ এপ্রিল শুক্রবার রাতে এ দুর্ঘটনার স্বীকার হয়।
জানা যায়, সড়ক দুর্ঘটনা নিহত মো: নজরুল ইসলাম চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ থেকে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পাশে সড়ক অতিক্রম করে যাওয়ার সময় সজোরে সিএনজি ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনায় মো: নজরুল ইসলাম নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘাতক সিএনজি ড্রাইভার নজরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরের সড়কে থাকা অন্যান্য লোকজন আহত অবস্থায় নজরুল ইসলামকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে।
মোহাম্মদ সাইফুল ইসলাম/রিপোর্ট
প্রকাশ : রোব বার, ০৬ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0




















