হাজীগঞ্জে পুকুরে ডুবে বিএনপি নেতার শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে পড়ে আব্দুস সামাদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ীর পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুস সামাদ হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মামুন মোল্লার ছেলে।

সকাল ৯টার দিকে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়। তবে কীভাবে শিশুটি পুকুরে পড়ে যায় এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে পরীক্ষা নিরীক্ষা সম্মিলিত বলে ঘোষণা করে।

মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

শিশুটির মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ অনেকেই গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 7

শেয়ার করুন