হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে পারভীন বেগম নামের (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি গোয়ালঘর পরিষ্কার করতে গেলে তার পায়ে সাপে কামড় দেয়।

হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামের খান বাড়ির মো. মিজানুর রহমান খানের স্ত্রী পারভীন বেগম। ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. হাবিব।

জানা গেছে, গোয়ালঘর পরিষ্কার করছিলেন গৃহবধূ পারভীন বেগম। এসময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎখনিক পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান।

পরে শারিরিক অবস্থার অবনতি হলে পারভীন বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজন’সহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন