হাজীগঞ্জে মাদ্রাসাছাত্র জাবেদ হোসেন নিখোঁজ সন্ধান চায় পরিবার

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা রহিমানূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ১২-১৩ বছর বয়সী ছাত্র জাবেদ হোসেন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার পেছনের দরজা দিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জাবেদ হোসেনের পিতা জসিম উদ্দিন মালিক এবং মাতা জেসমিন আক্তার। তার স্থায়ী ঠিকানা হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া মোল্লা বাড়ি, পোস্ট-আহমদপুর বাজার, চাঁদপুর।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের পর থেকে জাবেদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে তাকে খুঁজছেন।

নিখোঁজের সময় জাবেদের পরনে ছিল গোল্ডেন রঙের পাঞ্জাবি। তার গায়ের রং ফর্সা এবং ডান গালে একটি তিল রয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি জাবেদ হোসেনকে কোথাও দেখে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ০১৭২৫৫৭৯০৪৭, ০১৮৮০২৩৬৫০৯

প্রকাশিত :  ‍ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 17

শেয়ার করুন