হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাড়ি চাপা দিয়ে হত্যা: গাড়িচালকের দ্রুত স্থানত্যাগ

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে গাড়িও চালক দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আব্দুল হামিদের ছেলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মো. সফিক উল্যাহ্ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
নিহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মো. সফিক উল্যাহ্ রবিবার রাতের কোন এক সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও ইউএনও’র বাসভবন সংলগ্ন স্থানে পায়ে হেঁটে আশা অথবা যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হন।
আহত বৃদ্ধ মো. সফিক উল্যাহ্ মৃত্যু যন্ত্রণায় সড়কে পড়ে কাতরানো অবস্থায় পথচারিরা তাকে গুরুতর আহত দেখে দ্রুতগতিতে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য।
চাঁদপুর সদর হাসপাতালে রেপার করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মানসিক ভারসাম্যহীন ভবপুরের ঘুরাঘুরি করা মো: সফিক উল্যাহ্ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি বেশ কিছুদিন ধরে উদ্দেশ্যহীনভাবে হাজীগঞ্জে উপজেলারসহ আলীগঞ্জ ও কংগাইশ গ্রামে ঘোরাফেরা করতো।
হাজীগঞ্জ থানার অফিসার (ওসি) ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর এবং অপমৃত্যু দায়ের করা হয়েছে।
সোমবার, ২৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 1




















