হাজীগঞ্জে মুসলিম প্রতিবন্ধী নারীকে ১০ টাকা নিয়ে ধর্ষণ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে মুসলিম প্রতিবন্ধী নারী (৩২)কে জোরপূর্বক ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৩ এপ্রিল ওই প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে হাজীরগঞ্জ থানায় প্রীতম চন্দ্র দাস ২১ নামে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জে উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের বাড্ডা গ্রামের মালি বাড়ির নিতাই চন্দ্র দাসের ছেলে অভিযুক্ত প্রীতম চন্দ্র দাস কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।
একই ইউনিয়নের পাতানিশ গ্রামের মা হারা এতিম যুবতি শারিরিক ও বাক প্রতিবন্ধী মেয়েটি। দিনের বেলা সে বাড়িতে থাকতো না এদিক ওদিক ঘুরাফেরা করতো। মানুষের কাছ থেকে খাবার ও টাকা চাইতো।
প্রতিবন্ধী মেয়েটির বাবা বলেন, ২১ এপ্রিল পাশের গ্রাম বাড্ডা গেলে সাইফুলের মুদি দোকানের সামনে বসে। ওই সময় প্রীতম ওই দোকানে আসলে তার কাছে টাকা অথবা খাবার চায়। পরে সে ১০ টাকা দিবে বলে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন ফারুক বলেন, অভিযুক্ত প্রীতমকে আদালতে সোপর্দ ও চাঁদপুর সদর হাসপাতালে প্রতিবন্ধী মেয়েটিকে মেডিকেল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















