হাজীগঞ্জে ‘শহীদ দিবস’ উপলক্ষে আলোচনাসভা দোয়া মাহফিল

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস-২০২৬ পালন করা হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ দিবসে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, সহ অতিথিবৃন্দ।

আলোচনা সভায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব আরপ করেন।

আলোচনা সভা শেষে শহীদানদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন