হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে সাবার বৃত্তি লাভ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা লাভ করে।

আলীগঞ্জ পিটিআই’র হলরুমে শনিবার আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন।

জাবীন ইসলাম সাবা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনার শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদারের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে বাবা হিসেবে তিনি তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, জাবীন ইসলাম সাবা বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক পদক জাতীয় শাপলা কাব আ্যাওয়ার্ড- ২০২৩ পাওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া সে তার প্রাতিষ্ঠানিকসহ স্থানীয় পর্যায়েল অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

Views: 3

শেয়ার করুন