হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার এবং বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মো. আব্দুর রহিম পাটোয়ারী।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে হবে।
সেমিনার শেষে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান সেলিম এবং কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, শিক্ষক-শিক্ষার্থী।
Views: 3

























