হাজীগঞ্জে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চলের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন প্রমুখ।
কর্মকর্তারা জানান, এদিন ডাকাতিয়া নদী ও নদীসংলগ্ন প্লাবনভূমিতে ১৩০ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি, হাজীগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পুকুরে ৩০ কেজি এবং হাজীগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পুকুরে ২৫ কেজিসহ মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মকর্তারা আরও জানান, জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত জলাশয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নুরুল আমিন হেলালসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগরসহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Views: 6






















