হাজীগঞ্জে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে এবং হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় একটি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে মানবতার কল্যাণে এগিয়ে আসছে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন।
সোমবার ২৭ অক্টোবর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজেদ সালাম এবং বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর একরাম আহমেদ। পুরো কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মইনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: আকবর হোসেন, শিক্ষক মো: মিজানুর রহমান তুহিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুস সাত্তার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Views: 2
























