হাজীগঞ্জে ১৩ বছরের শিশু সায়মন আহমেদ সায়েম নিখোঁজ : পরিবারের সদস্যরা উদ্বিগ্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা গ্রামের গনি ফকির বাড়ি থেকে সায়মন আহমেদ সায়েম (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত রাতে আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ সায়মন আহমেদ সায়েম ধেররা গ্রামের গনি ফকির বাড়ির ইউসুফ আলী ও শামীমা আক্তারের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাবার বকাঝকা ও মারধরের ভয়ে সায়মন গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার সময় সায়মনের গায়ে কোনো জামা ছিল না। সে ছিল খালি পায়ে এবং পরনে ছিল কালো রঙের স্টেপের মধ্যে একটি ট্রাউজার। শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তারা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কেউ সায়মনকে কোথাও দেখতে পেলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সায়মন আহমেদ সায়েমের সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৮১৮৪৬৯২৫২ কোনো ব্যক্তি শিশুটিকে দেখতে পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পরিবারের সদস্যদের জানানো এবং পোস্টটি শেয়ার করে শিশুটির সন্ধানে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Views: 5






















