হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এক দাখিল পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চাঁদপুরের হাজীগঞ্জ হাজীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠের উত্তর পাশে অবস্থিত হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এক দাখিল পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নূর হোসাইন রনি নামের এই পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চালাকালীন সময়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন নিয়মিত তদারকির অংশ হিসেবে আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে নূর হোসাইন রনি নামের ওই শিক্ষার্থীকে কিছুটা অস্বাভাবিক মনে হলেও তিনি তাকে বুঝতে না দিয়ে নজরে রাখে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন পরে কেন্দ্রের অন্য কক্ষগুলো পরিদর্শন করে এসে নূর হোসাইন রনির কক্ষে আকস্মিক প্রবেশ করেন এবং তার কাছ থেকে নকল জব্দ ও তাকে বহিষ্কার করেন। ওই দাখিল পরীক্ষার্থী নূর হোসাইন রনি হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত হাজীগঞ্জ আল-কাউসার মাদরাসার শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান কেউ আইনের ঊর্ধ্বে নয়। সকল ছাত্র-ছাত্রী লেখাপড়া করে কেন্দ্রে পরীক্ষা দিতে আসবে। অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার মাথা থেকে জেলে ফেলতে হবে।
প্রকাশ : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















