হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এর যোগদানের সংবাদ ফেসবুকে ইতিমধ্যে সরগরম

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এর আগমন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই সবার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বর্তমান ওসি আব্দুল জব্বারের বদলি জনিত সংবাদ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই।

আসছেন হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান এই সংবাদটি যেন ফেসবুক এর মাধ্যমে হাজীগঞ্জের আপামর জনতা সহ চাঁদপুর জেলার অন্যান্য উপজেলার সংবাদ কর্মীরা হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সংবাদটি প্রচারে ব্যস্ত হয়ে পড়ে।

ইতিপূর্বে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় অফিসার ইনচার্জ (ওসি) এবং হাজীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে দায়িত্ব পালন করে মানুষের দোয়া ও  ভালোবাসা অর্জন করেছেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। আইন শৃঙ্খলার রক্ষক হিসেবে হাজীগঞ্জবাসীর আকাঙ্খা বাস্তবায়নে সফল হবেন।

মোহাম্মদ আবদুল মান্নান পূর্বে যখন হাজীগঞ্জ থানার (ওসি) তদন্ত হিসেবে যোগদান করার পর থেকে দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন। তখন থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ও পারে শাহারাস্তি উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেন। তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে অফিসার ইনচার্জ হয়ে হাজীগঞ্জ আসার পর মানুষের মনে আনন্দ ও উৎফুল্ল রয়েছে। যা ইতিমধ্যে ফেসবুক যোগাযোগের মাধ্যমে পুরাই সরগরম।

 

প্রকাশিত :  শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

Views: 1

শেয়ার করুন