হাজীগঞ্জ থানার নবাগত ওসিকে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের অভিনন্দন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত সংগঠন ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন, হাজীগঞ্জ।
শুক্রবার (৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের সাফল্য কামনা করা হয়।
ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন, হাজীগঞ্জের সচিব মোহাম্মদ কামাল গাজী বলেন, “হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়াকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তাঁর আগমন হাজীগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনুক এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “হাজীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নবাগত ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। তিনি যেন সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে প্রত্যাশা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।”
মোহাম্মদ কামাল গাজী আরও জানান, ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সমাজসেবা, মানবকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
এদিকে, ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মতে, সামাজিক সংগঠনগুলোর মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
হাজীগঞ্জের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 1






















