হাজীগঞ্জে বাবার বাড়ি যাওয়ার পথে প্রবাসীর স্ত্রী সন্তান নিখোঁজ

মোহাম্মদ সাইফুল ইসলাম:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাবার বাড়ি যাওয়ার পথে সাথী আক্তার ও তাঁর ছোট মেয়ে নিখোঁজ হয়েছেন। তাঁদের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, সাথী আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন এর সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল কাদের পাটওয়ারীর বড় মেয়ে। তাঁর স্বামীর বাড়ি উপজেলার একই ইউনিয়ন এর বড়কুল দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে। তাঁর স্বামী প্রবাসে থাকেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সাথী আক্তার তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি সোনাইমুড়ি যাওয়ার উদ্দেশ্যে বিকেল ৩টার দিকে স্বামীর বাড়ি থেকে রওনা দেন। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও মেয়ের সন্ধান পাননি। তাঁদের নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন কোনো সহৃদয় ব্যক্তি সাথী আক্তার ও তাঁর মেয়ের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭১৭-৩৫৪৪২৮ মা ও মেয়ের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তাঁদের পরিবার।

প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 3

Views: 8

শেয়ার করুন