হাজীগঞ্জ বাজারে জমজমাট ইলিশের উৎসবমুখর মেলা, চলবে মধ্যরাত পর্যন্ত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে বালুর মাঠ গাজীর খাদায় বসেছে জমজমাট ইলিশের মেলা। রূপালি ইলিশের সমারোহে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। বিভিন্ন আকার ও ওজনের তাজা ইলিশ নিয়ে মেলায় অংশ নিয়েছেন বিক্রেতারা।

ইলিশ কিনতে ক্রেতাদের উপস্থিতি দেখা গেলেও সন্ধ্যার পর মেলায় বাড়তে থাকে মানুষের ভিড়। পছন্দের ইলিশ কিনতে ক্রেতাদের মধ্যে চলছে দরদাম ও বেচাকেনা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে ইলিশ কিনতে হাজীগঞ্জ বাজারে আসছেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরে বিক্রেতা সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম জানান, মেলায় বিভিন্ন দামের ইলিশ পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে ইলিশের দাম নির্ধারণ করা হচ্ছে। ক্রেতাদের চাহিদা থাকায় বেচাকেনাও বেশ ভালো হচ্ছে।

রূপালী ইলিশের মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জমজমাট এই ইলিশের মেলা আজ রাত ১২টা পর্যন্ত চলবে। শেষ সময় পর্যন্ত ক্রেতাদের ইলিশ কেনার সুযোগ থাকছে।

ইলিশের মৌসুমে এমন আয়োজনকে ঘিরে হাজীগঞ্জ বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মেলা ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 6

শেয়ার করুন