মানুষের কল্যাণে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি।

মো. ইমান হোসেন গল্লাক বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর বায়তুল আমান জামে মসজিদ ও ওমর ইবনে রাদিয়াল্লাহ ইসলামীয়া মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এছাড়াও তিনি গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য এবং ‘মাহি এন্টারপ্রাইজ, গল্লাক বাজার’-এর স্বত্বাধিকারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে মো. ইমান হোসেন বলেন, “বিএনপির রাজনীতি করি কিছু পাওয়ার জন্য নয়, মানবকল্যাণে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই নিজের মনে আত্মতৃপ্তি পাই।

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে গর্বিত মনে করে সবসময় জড়িত রেখেছি। আগামী দিনেও বিএনপির আদর্শের রাজনীতি করব, ইনশাআল্লাহ। জীবনে তেমন কিছু চাওয়া-পাওয়ার নেই। বাকি জীবনটা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় মো. ইমান হোসেনের বেশ সুনামের সাথে পরিচিতি রয়েছে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান স্থানীয়রা।

এলাকায় মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করে আসছেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচিত হয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. ইমান হোসেন। তিনি মনে করেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্যেই একজন রাজনৈতিক কর্মীর প্রকৃত সার্থকতা।

প্রকাশিত :  ‍ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 20

শেয়ার করুন