হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের কৃতী সন্তান ও বিএনপি নেতা মো. নাজমুল হাসান রাজন কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন বলে তাঁর সমর্থকদের দাবি। কাউন্সিলর নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের উন্নয়ন, জনকল্যাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নাজমুল হাসান রাজন মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জুয়া ও চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর উদ্যোগ বিভিন্নভাবে গ্রহণ করে আসছেন। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ৮নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে বাকি জীবন কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানবকল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে নাজমুল হাসান রাজনের প্রার্থিতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তিনি দল-মত নির্বিশেষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার মনের আসা পূরণ এর জন্য প্রার্থনা করেন তিনি।
বিএনপির রাজনীতিতে মো. নাজমুল হাসান রাজন, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, দুই দুই বারের হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সম্মানিত সদস্য, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি, তিন তিনবারের পৌর যুবদলের সম্মানিত সদস্য, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি’র দুই দুই বারের সম্মানিত সদস্য, পৌর বিএনপি’র ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, বর্তমান কমিটির পৌর বিএনপি’র সম্মানিত সদস্য ও হাজীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব এর সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন, হাজীগঞ্জ শতমূলী ক্লাবের সম্মানিত সদস্য, শহীদ জিয়া স্মৃতি সংসদের সম্মানিত সদস্য, হৃদয়ে চাঁদপুর বন্ধু ফোরামের চাঁদপুর জেলার সাবেক সফল সাধারণ সম্পাদক, টোরাগড় সুলতান সরদার বাড়ি পাঞ্জেগানা মসজিদের সম্মানিত সদস্য, হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য।
সামাজিকতার পাশাপাশি কর্মজীবনে তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক মিটার রিডার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১, ২ এর ঠিকাদার, হাজীগঞ্জ পৌরসভার প্রথম শ্রেণীর ঠিকাদার।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Views: 3






















