হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি বিজয়ী সহ-সাধারণ সম্পাদক খোকন মিয়াজীর কৃতজ্ঞতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী বাহালুল আলম খোকন মিয়াজী ভোটার, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, রাজমহল হোটেল এন্ড সুইটস, প্রস্তাবিত হিলটম হোটেল এন্ড পার্টি সেন্টার এর পরিচালক বাহালুল আলম খোকন মিয়াজী বলেন, সময় স্বল্পতা ও পারিবারিক ব্যস্ততার কারণে বিজয়ের পর থেকে এখনো সকল ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারেননি। এ কারণে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বাহালুল আলম খোকন মিয়াজী বলেন, নির্বাচনে যারা তাঁকে সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করেছেন, তিনি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। ব্যবসায়ীদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নিজেকে নিয়োজিত রাখবেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান। চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়, এটি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর বিজয়। নির্বাচনে যারা আমার পাশে ছিলেন, সুপরামর্শ ও পথপ্রদর্শক হিসেবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও তারা আমার পাশে থেকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ, সবার সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন মিয়াজী।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Views: 3

শেয়ার করুন