ফরিদগঞ্জে ইউএনও সেটু কুমার বড়ুয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল,সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সাবেক সভাপতি মামুন পাঠান, নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস সোবহান লিটন দৈনিক আমাদের সময়ের আনিছুর রহমান সুজন সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা ইউএনও সেটু কুমার বড়ুয়ার ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 7






















