হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবি

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে হাজীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত চা-চক্রে এ দাবি জানান তারা।
চা-চক্রে নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, কমিটি গঠনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করতে হবে। তাদের প্রত্যাশা, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে।
চা-চক্রে উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নেজাম, সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম মুন্সী, সম্মানিত সদস্য মো. শহীদুল ইসলাম ও মো. সালাউদ্দিন, মহিলা নেত্রী হাসিনা আক্তার ও শিরিন এবং ৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সদস্য মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 7






















