ফরিদগঞ্জে আল মাদানী হজ ট্রাভেলসের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে আল মাদানী হজ ট্রাভেলসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের তৃতীয় তলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা তাহেরী জাবেরী আল মাদানী।

অনুষ্ঠানে আল মাদানী হজ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আনাস হোসাইন, হায়দারগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদ, ডা. মোহাম্মদ সাদেকুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নবী নোমান, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল হকসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসাইন, ইমাম হোসাইন, টুটুল পাটওয়ারী, আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আল মাদানী হজ ট্রাভেলসের ফরিদগঞ্জ শাখার পরিচালক মোহাম্মদ সায়েমও উপস্থিত ছিলেন।

বক্তারা হজ ও ওমরাহ পালনেচ্ছুদের সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় সেবা এবং সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে আল মাদানী হজ ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কল্যাণ এবং হজ ও ওমরাহ পালনেচ্ছুদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা তাহেরী জাবেরী আল মাদানী।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

Views: 3

শেয়ার করুন