হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. এমরান হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. শাহ জামাল। তাঁর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. বোরহান উদ্দিন ও সহকারী শিক্ষক মো. আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও অভিভাবক কামরুজ্জামান মানিক হাজী, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির আহমেদ, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. সোহেল রানা।

এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফজলুর রহমান, হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক মো. আজাদ জমদ্দার, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খন্দকার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. মজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন সৈকতসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, আত্মবিশ্বাস ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন