ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইমাম হোসেন পাটওয়ারী।
সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রোজউল করিম মাসুম, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী এবং উত্তর চরবড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসীনা বেগম।
বক্তারা তাঁদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 3






















