শাহরাস্তি থানা পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি থানা পরিদর্শন করেন।
ওই সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
এছাড়াও থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 10






















