অসহায় মানুষের পাশে হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জের কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করেন। ৪ জানুয়ারি রবিবার রাতে তার নিজ উদ্যোগে ওয়ার্ডবাসী সহ পৌরবাসীর কাছে কম্বল বিতরণে এগিয়ে আসেন। মহতী উদ্যোগের জন্য এলাকায় প্রশংসায় পঞ্চমুখ। রাতের আঁধারে একা একা অসহায় মানুষের পাশে গিয়ে খোঁজ খবর ও শীতবস্ত্র সহ খাবার সামগ্রী বিতরণ করে আসছেন।
হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর প্রতি বছরের ন্যায় এ বছরও হাজীগঞ্জে হাঁড় কাপানো শীতে এ মহতি উদ্যোগ নেয়। গত এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা আর বাতাসে মানুষের জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়ছে। প্রতিনিয়ত সকাল-সন্ধ্যায় বৃষ্টির মতো কুয়াশাও পড়ছে। তিনি রেল স্টেশন, বাস স্টেশন, ভাসমান লোকজন ও রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর পরিবারগুলোর মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শীতের শুরু থেকে এপর্যন্ত কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীতে রয়েছে শুকনো খাবার চিড়া, মুড়ি গুড়সহ অন্যান্য জিনিসপত্র। হাজীগঞ্জের রেলস্টেশন, বেদে পল্লী, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও বিশ্বরোড এলাকা’সহ বিভিন্ন স্থানে। নিজ ওয়ার্ডের ভোটার ছাড়াও ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাদ্যসামগ্রী বিতরণ করায় এই উদ্যোগকে সাধুবাদ জানায় সুধী সমাজ।
কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর হাজীগঞ্জ আল কাউসার স্কুলের ইংরেজি সিনিয়র শিক্ষক, গাজী বাড়ি জামে মসজিদের সম্মানিত সদস্য, রক্তের সন্ধানে ৬৪ জেলা এর সদস্য, হাজীগঞ্জ পৌর উন্নয়ন কমিটির অন্যতম সদস্য সহ এলাকার বহু সামাজিক সংগঠনের সাথে নিজকে সুনামের সহিত জড়িত রেখেছেন। গরিব অসহায় মানুষের যে কোন সহযোগিতায় সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
প্রকাশিত/ সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
Views: 0





















