আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে : এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন এবং ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বিএনপি সব সময় জনগণের অনুভূতি নিয়ে কাজ করে। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. হাসান মিয়াজী। সঞ্চালন করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন।

৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়ন পথসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফ উল্ল্যাহ (সাইফ মাস্টার) এবং সঞ্চালন করেন, সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা আহসান কলিম, ইউপি চেয়ারম্যান নুরুল আলম হেলাল মিজি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. আশরাফ উদ্দিন গাজী, উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির সদস্য মো. রুহুল আমিন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মীর হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী প্রমূখ।

সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্সী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া সেলিম, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক মুন্সী, যুবনেতা রিপন মোল্লা, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. আকতার হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন