ক্ষুদে ফুটবলার সোহানের সমস্ত দায়িত্ব নিল বিএনপি, উপহার পাঠালেন তারেক রহমান

সফিকুল ইসলাম রানা : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ও কালবেলায় সংবাদ প্রকাশের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের ক্ষুদে ফুটবল প্রতিভা সোহান-এর দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার খেলাধুলা ও লেখাপড়ার সমস্ত ব্যয়ভার আজ থেকে দলের পক্ষ থেকে বহন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সরাসরি সোহানের বাড়িতে গিয়ে এই ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন, সোহানের ভিডিও প্রথমবার দেখা মাত্রই আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে ফোন করে বলেছেন, এই শিশুটি যেন আর কোনো কষ্ট না পায়। সাথে সাথে আমি ছুটে এসেছি ওর বাড়িতে। আজ থেকে সোহান শুধু মতলবের নয়, সে আমাদের দলের সন্তান।

সোহানের খেলাধুলা, পড়াশোনা, চিকিৎসা সব কিছু বিএনপি দেখবে। উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে তার বাবার কাছে খরচ পৌঁছে যাবে। আজকেই তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কিছু উপহার পৌঁছে দিয়েছি।

আমিনুল হক আরও বলেন, আমি নিজেও জাতীয় দলের হয়ে খেলেছি। জানি একজনে কত কষ্ট করে স্বপ্ন নিয়ে এগোতে হয়। এই প্রতিভাবান শিশুর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শুধু দল নয়, একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি প্রফেসর ডা. মাহবুব আহমেদ সরকার শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফায়েল, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম প্রমুখ।

সোহানের বাবা মো. সোহেল প্রধান বলেন, জীবনে কখনো ভাবিনি আমার ছেলের খেলা এতদূর যাবে। আজ বিএনপির মতো বড় দল পাশে দাঁড়িয়েছে এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি শুধু চাই, আমার ছেলে দেশের জন্য খেলুক।

ছোট্ট সোহান তখন পাশেই দাঁড়িয়ে, হাতে পাওয়া নতুন ফুটবল আর জুতা আগলে রেখেছিল সযত্নে। আমি বড় হয়ে বাংলার মেসি হতে চাই… দেশের হয়ে খেলতে চাই…শিশুসুলভ সরলতায় বলছিল ছোট্ট সোহান।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন