চাঁদপুরের কৃতী সন্তান ডা. ইউসুফ আলী প্রফেসর পদে পদোন্নতি পেলেন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ( সাবেক পিজি হাসপ্তাল )এর ডাক্তার, এসএসসি ১৯৮৬ বাংলাদেশের প্রিয় বন্ধু ইউসুফ আলী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্পাইন এন্ড অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

ইউসুফ আলী “স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ” থেকে এমবিবিএস পাস করে তৎকালীন পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে সবশেষে অধ্যাপক হয়েছেন।

তিনি আমেরিকা থেকে অর্থোপেটিকস এ এমএস, ওয়আশিংটন থেকে ফেলো স্পাইনাল সার্জারী, অস্ট্রেলিয়া থেকে এপিএস স্পাইন ফেলো, ইউনাইটেড কিংডম থেকে এন স্পাই কোর্স করেন।

এছাড়াও তিনি জাপান এবং তাইওয়ান থেকে দুই দফায় ফেলো স্পাইন সার্জারি এবং ভারতের মাদ্রাজ থেকে এ্যাপোলো স্পাইন ফেলো করেছেন। ফ্রান্স থেকে উচ্চতর এমআইএসএস, মালয়েশিয়া থেকে এ ও স্পাইন বেসিক, এডভান্স ও মাস্টার্স করেন।

উল্লেখ্য, ইউসুফ আলী ফরিদগঞ্জের ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, রামপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী, চাঁদপুর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। প্র্রিয় মাতৃভূমির টানে তিনি প্রতি সপ্তাহে শুক্রবার শহরের চক্ষু হাসটপাতালের সামনে এডভোকেট দুলাল মিয়া পাটওয়ারীর বিন্ডিংয়ের ২য় তলায় আয়েশা মেমোরিয়াল ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্ট্রারে রোগী দেখেন।

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন