চাঁদপুরে আবাসিক হোটেলে পরিছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সজীব খান, চাঁদপুর : চাঁদপুরে পুরাতন বাসট্যান্ড এলাকায় ভাই ভাই আবাসিক হোটেলে সালাহউদ্দিন(২৫) নামে পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। শনিবার সকালে হোটেলের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সালাহউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাজের সূত্রে দীর্ঘদিন যাবত চাঁদপুরে অবস্থান করছিলো। দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর গ্রীন হোটেলে বাবুর্চির কাজ করতেন, পাশাপাশি ভাই ভাই আবাসিক হোটেলে মজুরিতে পরিচ্ছন্নতার কাজ করতেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

আরো জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, শুক্রবারে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তার দেখিতে যান। সেখান থেকে এসে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে ডিউটিতে না যাওয়ায় খোঁজ নিতে এসে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন