শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে তাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে আটক করা হয়েছে । পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচৌঁ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পৌরসভার ছিখুটিয়া গ্রামের তাজুল ইসলামকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করা হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Views: 4

























