চাঁদপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে ব্যাপক মারধর

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে নারীকে ব্যাপক মারধর করা হয়েছে। গত ৬ জানুয়ারি এ ঘটনা ঘটে, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, ভাটেরগাঁও গ্রামের আঃ রব খানের স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫)কে পাশবর্তী হাজী বাড়ির বাবুল খানের ছেলে শরীফ (২৫), রিনা বেগম (৪৫), ৩। মরিয়ম আক্তার (১৯), তারা মোবাইল ছুরি হওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে শামছুন্নাহারকে বেদুর মারধর করে গুরুতর আহত করেন। ঘটনার সময় শামছুন্নাহারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় চাঁদপুর শামছুন্নাহার বাদী হয়ে চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগে উল্লেখ করেন, শরীফ খান, উৎশৃঙ্খল, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, অত্যাচারী ও আইন অমান্যকারী, সে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে অহেতুক হেয়পতিপন্ন করে অকথ্য ভাষায় গালমন্দ করে, শামছুন্নাহার প্রতিবাদ করতে গেলে শরীফ খান, স্বজোড়ে এলোপাতাড়ীভাবে কিল, গুষি, লাথি মেরে হাতে, পায়ে, পীঠে, মাঝায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলা ফুলা করে জখম করে, পেটে লাতি মেরে মাটিতে ফেলে দেয়।
এ ছাড়াও রিনা ও মরিয়ম আক্তার শামছুন্নাহারকে চুলের মুঠি ধরে টানা হেছড়া করে জখম করে বলে অভিযোগে উল্লেখ করেন।
এনিয়ে গত শুক্রবার সকালে স্থানীয় মোল্লার বাজারে মিমাংসা করার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে মীমাংসা করার জন্য চেষ্টা করা হলেও শরিফ খানদের উশৃঙ্খলা তার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মীমাংসা করতে ব্যর্থ হয়। সালিশির পর থেকে শরিফ নাকি বিভিন্নভাবে শামসুন্নাহার পরিবারকে হুমকি-ধুমকি দিয়ে আসছে বলে তারা অভিযোগ করেছে।
ঘটনাটি নিয়ে উপযুক্ত বিচারের জন্য ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এস খান/ প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
![]()





















